Select Page

হিসেব মেলে না

হিসেব মেলে না

মনে হয়, মহাজাগতিক
দিগন্ত পেরিয়ে গেছ এত দিনে।
কত যুগ অর্থহীন হয়ে পড়েছ,
থমথমে সময়ের মৌনতায়—
হিসেব মেলে না!

বিষণ্নতার জল
বরফ হয়েছে অনুভবের অসুখে,
উত্তাপ চুরি হয়ে গেছে
বুকের পাঁজর থেকে।
কোকিলের কণ্ঠ ছিঁড়ে
উবে গেছে বসন্ত,
ফুল, পাতা, সবুজের শিরায়—
হিসেব মেলে না!
মন আর বাইরে যায় না
মাটির পথে, পায়ে পায়ে
ঘাসফুল ছোঁয় না।
অভিমানের পাথুরে দুয়ার এঁটে
কত কাল পড়ে আছি একা—
হিসেব মেলে না!

গদ্য ভাবনা:একটি সংলাপের সুত্র ধরে- হিসেব মেলে না, কারণ মন যে অঙ্ক কষে সেটা সময়ের খাতায় লেখা থাকে না। বিষণ্নতা যখন বরফ হয়, তখন উত্তাপের স্মৃতিটুকুও পাঁজর থেকে চুরি যায়। বসন্ত আসে, কোকিল ডাকে না। ঘাসফুল পায়ের কাছে পড়ে থাকে, ছোঁয়া হয় না। অভিমানের দুয়ার নিজের হাতেই এঁটে দিয়ে মানুষ একা পড়ে থাকে—কত কাল, তারও হিসেব থাকে না। এই থমকে থাকা সময়টাও একদিন কথা বলে কোকিল না ফিরুক, নিজের ভিতরের কোনো পুরনো সুর হয়তো একদিন ডেকে ওঠে।

মন্তব্য করুন

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 4 other subscribers

সাম্প্রতিক মন্তব্য

সংরক্ষণাগার