তবুও চাই
অন্তরের অন্দরে আসবে কেউ
শিশির ভেজা নূপুর পায়ে
বসন্তময় রাত্রে?
বয়স সংখ্যার আতঙ্ক পেরিয়ে
কেউ কি আসবে বুড়ো বন্দরে
নিশ্চুপ ভোরে?
কতো মেঘ উড়ে গেছে
তপ্ত সূর্যে কতো মুখ পুড়ে গেছে
সময়ের উন্মাদ নৃত্য থামেনি
নিয়েছে অর্ধেক চাঁদ
অর্ধেক হারিয়েছি!
তবু চেয়ে থাকি, তবু চাই।
কেউ আসুক চোখের কাছাকাছি,
বালক বেলার আহ্লাদ হয়ে।
সাম্প্রতিক মন্তব্য