Select Page

বমনের আগে

বমনের আগে

চোখ রাখলাম তোমার দুদুটো
নাকের ফুটোয়
খুঁজে নিতে চাইলাম
তোমার নির্যাস, আর গন্ধ বাস
গড়ানো সিকনি আর হাঁচি,কফ
নাকের পাটায় সর্দি মাখা নাকছাবি,
তোমার জ্বরের জলছবি।

তোমার চোখের পাতাদুটো বন্ধ,
গলা ঘড়ঘড়–
মাতাল আমার নাক
শুঁকে নিতে চাইল তোমার বমনের গন্ধ
মুখের ভেতর লেগে থাকা
তোমার উগরে দেওয়া খাদ্যকণা
চেখে নিতে চাই আজ একবার।

বেঁচে থাকতে চাইব, নীলাক্ষী
শুধু ক্লেদ আর তোমার ঘামের মাঝে
মাখামাখি হবে আমাদের চরাচর জুড়ে
শুধুই তোমার বমনের আর
সর্দির দুর্গন্ধে।

১ Comment

  1. m.slotvip

    The mobile version of loginslotvip.com, ‘m.slotvip’, is surprisingly good. Runs smoothly on my phone and all the games are available. Give the mobile site m.slotvip a try if you prefer playing on the go.

    Reply

মন্তব্য করুন

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 4 other subscribers

সাম্প্রতিক মন্তব্য

সংরক্ষণাগার

%d bloggers like this: