Select Page

মৃত্যু

মৃত্যু

সেদিন বিকেলে তুমি এসেছিলে
কালো পোশাকে সর্বাঙ্গ ঢেকে
আমার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে
হাত বাড়িয়ে দিতেই
আমি ভেতরে শিউরে উঠলাম।

তোমার হাতের একটা আঙ্গুলের ছোঁয়া
বোধকরি লাগলো আমার গায়ে
শিরদাঁড়া ঠাণ্ডা হয়ে গেল ভয়ে
একি! তোমার আঙুল বরফের মত ঠাণ্ডা।

তুমি একটু এগিয়ে এসে জোর করে চেপে
আমার গরম ঠোঁটে,তোমার বরফ ঠান্ডা ঠোঁট,
যখন‌ ছোঁয়াতে গেলে,-

আমি ছিটকে চেঁচিয়ে উঠে দুরে সরে বললাম,
” না না ! তুমি সরে যাও। চলে যাও,
তোমাকে আমার এত তাড়াতাড়ি দরকার নেই
মৃত্যু, তোমাকে আমার দরকার নেই।”

১ Comment

  1. bester casino bonus

    Seriously hunting for the best casino bonus! Anyone know if Betmaster’s got any good ones running right now? A good bonus can make all the difference! bester casino bonus

    Reply

মন্তব্য করুন

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 4 other subscribers

সংরক্ষণাগার

%d bloggers like this: