Select Page

এক নদী জল পর্ব্ব-২

এক নদী জল পর্ব্ব-২

১
চোখ তো নয় যেন সমুদ্রের ঢেউ
অগ্নিময় ঠোঁটের নিচেই হিমালয়
তারও নিচে আগ্নেয়গিরি
দু’পাশে জন্মের পর প্রথম আহার।

চৌঠা আগষ্ট, ২২

২
দ্বীপের উৎপীড়নে মরে যায় নদী।
জলযন্ত্রণায় সাড়া পড়ে না কোথাও।
তারচেয়ে যুদ্ধাস্ত্রই শ্রেয়।
বিবিধ অস্ত্রের গুণগানই মহাকাব্য।

১৯শে জুলাই, ২২

৩
ও আসে রাতের আঁধারে;
দিনের আলোয় পাখী হয়ে
ওড়ে যায় অন্য এক আকাশে।
গড়ে ওঠে স্মৃতির পাহাড় সঙ্গোপনে।

২ শে জুলাই, ২২

৪
বিশ্বাসীরা আগুন জ্বালায় জলে
মানুষেরা দেয় পানি।
দ্বীপ থেকে ভেসে আসে তালি
জনগণ রয় দুঃশাসনের করতলে।

জুলাই ১৯, ২২

২ Comments

  1. sumona shilpi

    ও আসে রাতের আধাঁরে
    কি দারুণ

    Reply
    • স্বপন মাঝি

      পাঠ-প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ।

      Reply

মন্তব্য করুন

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 4 other subscribers

সংরক্ষণাগার

%d bloggers like this: